Probas Report
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
লক্ষ্মীপুরে সিভিল সার্জনের আয়োজনে

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‍্যালী ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

ভোরের মালঞ্চ | সোলাইমান ইসলাম নিশান জুন ৬, ২০২৬, ০৪:৩৬ পিএম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‍্যালী ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি


জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৬-জুন) বেলা ১১টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়।
র‍্যালীটি দক্ষিণ তেহমুনী ট্রাফিক চত্বর এলাকা প্রদক্ষিণ করে পূর্ণরূপে হাসপাতালের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম সমাপ্ত হয়।

 


এইসময়ে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন,
অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ আলম ভূঁইয়া, এনডিসি হাবিবুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল, দৈনিক মেঘনার পাড় পত্রিকার সম্পাদক মো. আব্বাস হোসেন ও লক্ষ্মীপুর জেলা বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাবেক সভাপতি কবি রাজু হাসান প্রমুখ।

 


বক্তরা বলেন, বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ বেশি ভিত্তি প্রায়। তাই আসুন আমার-আপনার বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং অন্যদের সচেতন করি।
 

Side banner